গ্রামি পুরস্কারে ভূষিত হলেন নবতিপর দলাই লামা, ক্ষুব্ধ চিন

Spread the love

রোজদিন ডেস্ক : বিশ্ববিখ্যাত তিব্বতি ধর্মগুরু নবতিপর দলাই লামা গ্রামি পুরস্কার পেলেন। তাঁর হয়ে পুরস্কার গ্রহণ করেন সঙ্গীত শিল্পী রুফাস ওয়েনরাইট। দলাই লামার উপদেশ, বাণী, বার্তা সম্বলিত অ্যালবাম “মেডিটেশনস, দ্য রিফ্লেকশনস অফ হিস হোলিনেস দ্য দলাই লামা ” সেরা অডিও বুক হিসাবে পুরষ্কৃত হয়।
এখানে মূলত দলাই লামার দয়া, ধৈর্য, বিশ্ব শান্তি, আশার কথা আছে।
এই বানীসমূহের সঙ্গে আবহসঙ্গীতে সঙ্গত করেছেন দুই পুত্র আমান ও আয়ান সহ প্রখ্যাত সরোদ শিল্পী আমজাদ আলি খান।

দলাই লামা এই পুরস্কারকে সবার দায়বদ্ধতার স্বীকৃতি স্বরূপ হিসাবে দেখে কৃতজ্ঞতার সঙ্গে তা গ্রহণ করছেন বলে জানান।
অন্যদিকে দলাই লামা গ্রামি পুরস্কার পাওয়ায় ক্ষুব্ধ চিন। বিদেশ মন্ত্রকের মুখপাত্র লি জিয়ানের মতে, দলাই লামা কোন ধর্মীয় ব্যক্তিত্ব না। তিনি একজন পলাতক রাজনীতিবিদ। ধর্মের আড়ালে তিনি চিন বিরোধী ও বিচ্ছিন্নতাবাদী কাজ করছেন।
উল্লেখ্য, ছয় দশক আগে চিন তিব্বত দখল করার পর তরুণ দলাই লামা ভারতে এসে আশ্রয় নিয়েছিলেন। নবতিপর এই ধর্মগুরু এখন হিমাচল প্রদেশের ধর্মশালায় থাকেন। দেশের বিভিন্ন জায়গায় তিব্বতি বহু বসতি স্থাপন করে আছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*