বাংলাদেশের বিমান দুর্ঘটনায় মৃত বেড়ে ২৭, শোকের ছায়া ঢাকায়

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- বাংলাদেশের ঢাকায় সেনা বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় মৃত্যের সংখ্যা বেড়ে হয়েছে ২৭। হাসপাতাল সূত্র উদ্ধৃত করে জানিয়েছে একাধিক সংবাদমাধ্যম। যদিও সেনা বাহিনীর এখনও পর্যন্ত ১৯জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে। সোমবার দুর্ঘটনার পর থেকেই মৃতের সংখ্যা নিয়ে বিতর্ক বেড়েই চলেছে।

জানা যায় গভীর রাতে ঢাকার একটি হাসপাতালে মারা যান উত্তরার মাইলস্টোন স্কুলের কো-অর্ডিনেটর মাহরিন চৌধুরী, বয়স ৪২। ঢাকার মোট আটটি হাসপাতালে এখনও প্রায় ১৭০ জনের চিকিৎসা চলছে। তারমধ্যে সবচেয়ে বেশি আহতের চিকিৎসা চলছে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে। সেখানে এখনও চিকিৎসাধীন ৭০ জন। মারা গিয়েছেন দু’জন। সেনা বাহিনীর সম্মিলিত সেনা হাসপাতাল-সহ বাকি সাতটিতে চিকিৎসাধীন আহতের সংখ্যা কম হলেও মৃত্যু বেশি। সেনা হাসপাতালে চিকিৎসা চলছে ১৭জনের। মারা গিয়েছেন ১২জন।

সূত্রের খবর, সোমবার বিমান স্কুলের ছাদে এসে পড়লেও কর্তব্যে অবিচল ছিলেন। বহু পড়ুয়াকে উদ্ধার করতে গিয়ে এক পর্যায়ে নিজেও গুরুতরভাবে অগ্নিদগ্ধ হন। রাত সাড়ে ১১’টা নাগাদ মারা যান তিনি। মাহরিনের মৃত্যু সংবাদ পেয়ে রাতেই বহু অভিভাবক সন্তানদের নিয়ে হাসপাতালে ছুয়ে যান। পড়ুয়া দরদী শিক্ষিকার মৃত্যুর খবরে শোক আরও বেড়ে গিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*