রোজদিন ডেস্ক, কলকাতা:- গতকালই উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনখড়। কারণ দেখিয়েছিলেন স্বাস্থ্য ভালো নেই। আজ তাঁর সুস্বাস্থ্য কামনা করে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এদিন নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘শ্রী জগদীপ ধনখড়জি ভারতের উপ-রাষ্ট্রপতি সহ বিভিন্ন ক্ষমতায় আমাদের দেশের সেবা করার অনেক সুযোগ পেয়েছেন। তাঁর সুস্বাস্থ্য কামনা করছি।”
প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল ইস্তাফা দিয়ে গতকাল জগদীপ ধনখড় রাষ্ট্রপতিকে চিঠিতে লেখেন, “স্বাস্থ্যকে অগ্রাধিকার দিতে এবং চিকিৎসা পরামর্শ মেনে চলার জন্য, আমি সংবিধানের ৬৭(এ) অনুচ্ছেদ অনুসারে ভারতের উপরাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করছি। এখন থেকেই তা কার্যকর।”
তিনি চিঠিতে আরোও লেখেন, “আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং সম্মানীয় মন্ত্রী পরিষদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রধানমন্ত্রীর সহযোগিতা এবং সমর্থন অমূল্য, এবং আমি আমার দায়িত্বকালে অনেক কিছু শিখেছি।”
Shri Jagdeep Dhankhar Ji has got many opportunities to serve our country in various capacities, including as the Vice President of India. Wishing him good health.
श्री जगदीप धनखड़ जी को भारत के उपराष्ट्रपति सहित कई भूमिकाओं में देश की सेवा करने का अवसर मिला है। मैं उनके उत्तम…
— Narendra Modi (@narendramodi) July 22, 2025

Be the first to comment