দিল্লিতে তিন সন্তান সহ মহিলাকে হত্যা, চাঞ্চল্য

Spread the love

রোজদিন ডেস্ক : দিল্লির চন্দন পার্ক এলাকার এক বাড়ি থেকে আজ তিন নাবালক সন্তান সহ এক মহিলার দেহ উদ্ধার নিয়ে তীব্র চাঞ্চল্য দেখা দেয়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, স্ত্রী ও তিন সন্তানকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে স্বামী উধাও হয়েছে। পুলিশ চারটি দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে। এই নৃশংস হত্যাকান্ডর খবর চাউর হতে এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। পুলিশ মহিলার স্বামীর খোঁজ করছে। হত্যার উদ্দেশ্য জানতে উচ্চ পর্যায়ের তদন্ত চলছে। ঘটনাস্থলে ফরেনসিক দল সহ পদস্থ পুলিশ আধিকারিকরা গেছেন।
মঙ্গলবার রাতে অপর এক ঘটনায় কাশ্মীরি ফটকের কাছে চাঞ্চল্য দেখা দেয়। একটি চলন্ত গাড়ি লক্ষ্য করে গুলি ছোঁড়া হলে একজন আহত হন। গাড়িতে একজন আইনজীবী সহ পাঁচ জন ছিলেন। কারাবন্দি কুখ্যাত অপরাধী লরেন্স বিসনোই এর সঙ্গে ওই আইনজীবীর যোগাযোগ ছিল। তাঁকে অনেকবার ভয় দেখানোর অভিযোগও আছে বলে পুলিশ জানায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*