অসমের আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির ৪০ নতুন মুখ! ইঙ্গিত মুখ্যমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক : অসমের আসন্ন বিধানসভা নির্বাচনে শাসক বিজেপি এবার ৪০ জন নতুন প্রার্থী দিচ্ছে। আজ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই ইঙ্গিত দেন। তাঁর দাবি, রাজ্যে দলের সাংগঠনিক শক্তি ও সরকারের কাজ দলকে শক্তিশালী অবস্থান দিয়েছে। অন্তত ১০৩টি আসনে বিজেপির অবস্থান খুবই শক্তিশালী বলে তিনি দাবি করেন। এখন বিধানসভায় বিজেপির ৬৩ জন বিধায়ক আছেন। এবার বেশ কিছু নতুন মুখকে প্রার্থী করা হবে বলে ইঙ্গিত দেন। অসম গণ পরিষদ-সহ শরিক দলগুলির সঙ্গে আসন সমঝোতাও প্রায় চূড়ান্ত হয়ে গেছে। রাজ্যে এনডিএ ঐক্যবদ্ধ। মার্চ মাসের মাঝামাঝি আসন সমঝোতা চূড়ান্ত হয়ে যাবে। মুখ্যমন্ত্রী আরও বলেন, বিজেপি নেতৃত্বাধীন সরকারের উন্নয়ন, কল্যাণ প্রকল্প ও প্রশাসনিক সংস্কারে গুরুত্ব রাজ্যে আমজনতার সমর্থন পাচ্ছে। নির্বাচনে তাঁরা জয়ী হবেনই।
উল্লেখ্য, আসন্ন বিধানসভা নির্বাচন এগিয়ে আসার সঙ্গে অসমে রাজনৈতিক তৎপরতাও বাড়ছে।
কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী ইতিমধ্যে অসমে প্রচারও শুরু করেছেন। কংগ্রেসের আশা, এবার তাঁরা এখানে ভাল ফল করবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*