দোলযাত্রা উপলক্ষে সর্বধর্মের মানুষকে নিয়ে নেতাজি ইন্ডোরে ব্যতিক্রমী অনুষ্ঠান রাজ্যের

Spread the love

রোজদিন ডেস্ক : আসন্ন দোলযাত্রা উপলক্ষে সর্বধর্মের মানুষকে নিয়ে নেতাজি ইন্ডোরে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২ মার্চ অনুষ্ঠিত হবে ‘দোলযাত্রা, হোলি ও মিলন উৎসব’ শীর্ষক ওই অনুষ্ঠান। কলকাতা পুরসভা, পর্যটন দফতর এবং তথ্য ও সংস্কৃতি দফতর যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজক। এ বছর বাংলায় দোলযাত্রা পালিত হবে ৩ মার্চ। অনুষ্ঠানে নাচ, গান-সহ সাংস্কৃতিক পর্ব থাকবে। কলকাতার মারওয়ারি ও গুজরাতি সম্প্রদায়ের তরফে ডাণ্ডিয়া নৃত্য পরিবেশন করা হবে। এর জন্য কলকাতা পুরসভা বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সংগঠনগুলিকে আমন্ত্রণ জানাচ্ছে। একই ভাবে জেলাস্তরেও বিভিন্ন সংগঠনকে আমন্ত্রণ জানাবে তথ্য ও সংস্কৃতি দফতর। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী স্পষ্ট নির্দেশ দিয়েছেন, সমস্ত সম্প্রদায়, জাতি ও ধর্মের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। গত বছর ধনধান্য অডিটোরিয়ামে একই ধরনের অনুষ্ঠান হয়েছিল। এ বছর আরও বৃহত্তর পরিসরে অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে বলেই প্রশাসনের দাবি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*