নজরে পর্যটন, দিল্লির মেলায় উপস্থিত দার্জিলিং-এর টয় ট্রেন!

Spread the love

রোজদিন ডেস্ক : দার্জিলিং-এর ঐতিহ্যবাহী টয় ট্রেনকে প্রচারের আলোয় আনতে এই প্রথম দিল্লির অন্যতম বৃহৎ পর্যটন মেলায় তাকে হাজির করানো হল। মূলত সার্কভুক্ত দেশগুলির পর্যটকদের আকর্ষণ করতে তাদের এই উদ্যোগ। সেখানে পাহাড়ের অন্যতম সেরা আকর্ষণ টয় ট্রেনের বিভিন্ন পরিষেবা তুলে ধরা হয়েছে। নতুন নতুন পরিষেবার সঙ্গে যুক্ত করা হয়েছে পাহাড়ের বিভিন্ন জনজাতি, বাগান শ্রমিকদের জীবনশৈলী, লোকসংস্কৃতি ইত্যাদিও। যেমন চালু হয়েছে পূর্ণিমার রাতে টয় ট্রেন সফর কালে চা-পাতা তোলার দৃশ্য। বাতাসিয়া লুপে চালু হয়েছে  জয় রাইড। এমনকি এই ট্রেনে বিয়ে, মুখেভাত ইত্যাদি আনন্দানুষ্ঠানের জন্য চার্টার্ড পরিষেবা চালুর ও উদ্যোগ নিচ্ছে কর্তৃপক্ষ। এই সব সম্ভার নিয়েই মেলায় উপস্থিত তাঁরা। যা নিয়ে খুশি পাহাড়-সহ উত্তরবঙ্গের পর্যটনপ্রেমী ও সংগঠনগুলিও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*