রোজদিন ডেস্ক :
কেন্দ্রীয় সরকারের দীক্ষা কোর্স আঞ্চলিক ভাষায় করার দাবি উঠলো। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের এই ডিজিটাল প্ল্যাটফর্মে শিক্ষক, শিক্ষার্থীদের জন্য অসংখ্য কোর্স আছে।
শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী এই কোর্স আঞ্চলিক ভাষায় করার জন্য আর্জি জানিয়ে রাজ্য ও কেন্দ্রের সংশ্লিষ্ট শিক্ষা দফতরগুলিকে চিঠি দিয়েছেন।
তিনি বলেন, জাতীয় শিক্ষা নীতিতে আঞ্চলিক ভাষায় গুরুত্ব দেওয়া হয়েছে। অথচ আঞ্চলিক ভাষায় কোন ভিডিও, পিডিএফ বা অ্যাসেসমেন্ট নেই। বাংলা, হিন্দি মাধ্যম সহ অন্যান্য ভাষায় তা করার জন্য তিনি আর্জি জানান। কিংকর অধিকারী আরও জানান, ভাষাগত সমস্যায় কোন শিক্ষক যেন এই প্রশিক্ষণ থেকে বঞ্চিত না হন। তাঁরা যাতে নিজের পছন্দ মত ভাষা নির্বাচন করতে পারেন, সেই সুবিধাও দীক্ষা প্ল্যাটফর্মে কার্যকর করার তিনি দাবি জানান।

Be the first to comment