নির্দিষ্ট শংসাপত্র ছাড়া গরু, মোষ বলি নয় জারি নির্দেশিকা

Spread the love

রোজদিন ডেস্ক : ‘পশ্চিমবঙ্গ পশু হত্যা নিয়ন্ত্রণ আইন, ১৯৫০’ কার্যকর করতে নতুন করে কড়া নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। মঙ্গলবার স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের তরফে জারি হওয়া বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, নির্দিষ্ট শংসাপত্র ছাড়া কোনও গরু, বলদ, ষাঁড়, মোষ বা বাছুর বলি দেওয়া যাবে না। নবান্ন থেকে প্রকাশিত নির্দেশিকায় বলা হয়েছে, শুধুমাত্র পুরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সরকারি পশু চিকিৎসক যৌথভাবে লিখিত সম্মতি দিলে সংশ্লিষ্ট পশুকে বলির উপযুক্ত বলে শংসাপত্র দেওয়া যেতে পারে। তবে তার জন্য পশুর বয়স ১৪ বছরের বেশি হতে হবে অথবা বার্ধক্য, আঘাত, বিকৃতি কিংবা দুরারোগ্য ব্যাধির কারণে স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়তে হবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, শংসাপত্র পাওয়া পশুকে শুধুমাত্র পুর কসাইখানা বা প্রশাসন অনুমোদিত নির্দিষ্ট কসাইখানাতেই বলি দেওয়া যাবে। কোনওভাবেই প্রকাশ্য স্থানে বলি দেওয়া যাবে না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*