ধর্ষিতা হয়েছিলেন এক পড়ুয়া, দুর্গাপুরের সেই বেসরকারি মেডিক্যাল কলেজের আর এক পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার

Spread the love

রোজদিন ডেস্ক : ২২ বছরের লাবণ্য প্রতাপ বিহার থেকে দুর্গাপুরের বেসরকারি আইকিউ সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ডাক্তারি পড়তে এসেছিলেন।শনিবার রাতে হস্টেলের বাথরুম থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধারের পর কলেজে চাঞ্চল্য ছড়িয়েছে। ওই তরুণ আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিক তদন্তে অনুমান। ইতিমধ্যেই লাবণ্যর বাড়িতে খবর দেওয়া হয়েছে। দেহ ময়না তদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে দুর্গাপুর থানা সূত্রে জানা গিয়েছে। ২০২৫ সালে এই কলেজেই এক ছাত্রীকে ধর্ষণের ঘটনা প্রকাশ্যে আসে। ঠিক এক বছরের মাথায় ছাত্রের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পড়ুয়াদের মধ্যে। মৃতের বন্ধুদের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে, পরপর বেশ কয়েক বছর সেমিস্টারের পরীক্ষায় পাস করতে পারেননি লাবণ্য। সেই কারণে মানসিক অবসাদে ভুগছিলেন। তার জেরেই চরম সিদ্ধান্ত নাকি নেপথ্যে অন্য কোনও কারণ, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। কলেজ কর্তৃপক্ষের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*