এই প্রজেক্টের জন্য বিনা পয়সায় জমি-রাস্তা দিয়েছি’, মেট্রো উদ্বোধনের দিন স্মৃতিরোমন্থন মমতার

Spread the love

পুজোর ঠিক আগে শহর জুড়ছে নতুন ৩ মেট্রো লাইনে। ১ দিনে মেট্রোয় জুড়ছে ১৪ কিলোমিটার রাস্তা। আজ মেট্রোর এই তিনটি সম্প্রসারিত লাইনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই দিনেই স্মৃতিরোমন্থন করে সোশাল মিডিয়ায় পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
এদিন তিনি লিখেছেন, “ভারতের রেলমন্ত্রী হিসেবে মেট্রোপলিটন কলকাতায় মেট্রো রেলওয়ে করিডোরের পরিকল্পনা করেছিলাম। আমার হাতেই নীল নকশা, সংস্থান করেছিলাম তহবিলের। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রজেক্ট রূপায়নে অংশ নিয়েছিলাম। এই প্রজেক্টের জন্য রাজ্যের থেকে বিনা পয়সায় জমি, রাস্তা দিয়েছি। মেট্রোর জন্য যাঁদেরকে সরানো হয়েছিল, তাঁদের পুনর্বাসনের ব্যবস্থা করেছি। মেট্রো পরিকাঠামো সম্প্রসারণ একটি দীর্ঘ যাত্রা ছিল। আজ আমাকে একটু স্মৃতিকাতর হতে দিন।”
আজ মেট্রোর তিনটি সম্প্রসারিত লাইনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে সড়কপথে যশোর রোড মেট্রো স্টেশনে পৌঁছে তিন সম্প্রসারিত লাইনের সূচনা করবেন প্রধানমন্ত্রী। এরপর যশোর রোড স্টেশন থেকে মেট্রোয় চড়ে দমদম বিমানবন্দর স্টেশনে যাবেন। ওই মেট্রো করেই ফিরে আসবেন যশোর রোড স্টেশনে। প্রধানমন্ত্রীর পরের গন্তব্য দমদম সেন্ট্রাল জেলের মাঠ। সড়কপথে বিকেল পৌনে ৫টায় দমদমে এসে জোড়া কর্মসূচিতে যোগ দেবেন তিনি। প্রথমে প্রশাসনিক সভা, যেখানে একাধিক সরকারি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*