ভোটে আইনশৃঙ্খলা নিয়ে অভিযোগ জানাতে নয়া হেল্পলাইন চালু কমিশনের

Spread the love

রোজদিন ডেস্ক : ভোটের সময় আইনশৃঙ্খলাজনিত সংক্রান্ত অভিযোগ জানানোর জন্য নতুন হেল্পলাইন চালু করল রাজ্যের সিইও দফতর। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে খবর। এই নিয়ে সিইও মনোজ আগরওয়াল সোমবার জানান, ১৮০০৩৪৫০০০৮ নম্বরের একটি টোল ফ্রি হেল্পলাইন চালু করা হয়েছে। এই নম্বরটি ২৪ ঘণ্টাই সক্রিয় থাকবে। ভোটার বা সাধারণ মানুষ যে কোনও সময় এই নম্বরে ফোন করে আইনশৃঙ্খলা সংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন। শুধু ফোন নয়, অভিযোগ জানানোর জন্য একটি নির্দিষ্ট ই-মেইল আইডিও চালু করা হয়েছে। যেটা হল, wbfreeandfairpolls@gmail.com। এই ই-মেইলের মাধ্যমেও সরাসরি অভিযোগ জানানো যাবে। এই হেল্পলাইন ও ই-মেইল পরিষেবা ভোটগ্রহণ থেকে শুরু করে গণনা পর্ব পর্যন্ত চালু থাকবে। ভোটের সময় আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং কোনও অনিয়মের অভিযোগ দ্রুত খতিয়ে দেখতে এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ বলেই মনে করছে প্রশাসনিক মহল। কমিশনের এই উদ্যোগে সাধারণ মানুষের অংশগ্রহণও বাড়বে বলে আশা করা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*