প্রিন্ট মিডিয়ায় রাজনৈতিক বিজ্ঞাপন প্রকাশে বিধি জারি করল কমিশন

Spread the love

রোজদিন ডেস্ক : বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রিন্ট মিডিয়ায় রাজনৈতিক বিজ্ঞাপন প্রকাশে কড়া বিধি জারি করল নির্বাচন কমিশন। জানানো হয়েছে, ভোটের দিন এবং তার আগের দিন কোনও রাজনৈতিক বিজ্ঞাপন প্রকাশ করতে গেলে আগে থেকে ছাড়পত্র নেওয়া বাধ্যতামূলক। কমিশনের নির্দেশ অনুযায়ী, মিডিয়া সার্টিফিকেশন অ্যান্ড মনিটরিং কমিটি বা এমসিএমসি-র অনুমোদন ছাড়া ওই নির্দিষ্ট সময়ে কোনও রাজনৈতিক দল, প্রার্থী বা সংস্থা প্রিন্ট মিডিয়ায় বিজ্ঞাপন প্রকাশ করতে পারবে না। রাজ্যে প্রথম দফার ভোট ২৩ এপ্রিল। সেই হিসেবে ২২ ও ২৩ এপ্রিল প্রকাশিত হতে চলা সমস্ত প্রিন্ট বিজ্ঞাপনের জন্য আগাম অনুমোদন নিতে হবে। একইভাবে দ্বিতীয় দফার ভোট ২৯ এপ্রিল হওয়ায় ২৮ ও ২৯ এপ্রিলের বিজ্ঞাপনগুলির ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। কমিশন আরও জানিয়েছে, বিজ্ঞাপন অনুমোদনের জন্য নির্ধারিত প্রকাশের তারিখের অন্তত দু’দিন আগে আবেদন করতে হবে। জেলা বা রাজ্য স্তরের এমসিএমসি সেই আবেদন খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে। এর পাশাপাশি ‘পেইড নিউজ’-এর উপরেও কড়া নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*