রোজদিন ডেস্ক : এসআইআরের কাজে গাফিলতি। রাজ্যের আরও ৭ আধিকারিককে সাসপেন্ড করার নির্দেশ দিল নির্বাচন কমিশন। এই ৭ জনই এইআরও হিসাবে নিযুক্ত। তাঁদের বিরুদ্ধে কাজে গাফিলতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনেছে কমিশন। এই ৭ জনকে অবিলম্বে সাসপেন্ড করার জন্য রাজ্য প্রশাসনকে চিঠি দিল কমিশন। ৭ জনের মধ্যে ৩ জন মুর্শিদাবাদ জেলার, ২ জন দক্ষিণ ২৪ পরগনার, জলপাইগুড়ি এবং পশ্চিম মেদিনীপুরের একজন করে আধিকারিক আছেন এই তালিকায়। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পূর্বের দুই এইআরও সত্যজিৎ দাস এবং জয়দীপ কুন্ডু, জলপাইগুড়ির ময়নাগুড়ির এইআরও ডালিয়া রায়চৌধুরী, মুর্শিদাবাদের সমশেরগঞ্জের এইআরও শেফাউর রহমান, ফরাক্কার এইআরও নীতীশ দাস, সুতির এইআরও শেখ মুর্শিদ আলম এবং পশ্চিম মেদিনীপুরের ডেবরার এইআরও দেবাশিস বিশ্বাসকে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছে কমিশন।মুখ্যসচিবকে পাঠানো চিঠিতে কমিশন জানিয়েছে, ওই সাত আধিকারিককে সাসপেন্ড করে তাঁদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পদক্ষেপ করতে হবে। এই নির্দেশ পাওয়ার পরে রাজ্য কী পদক্ষেপ করছে, তাও কমিশনকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

Be the first to comment