সোনা চোরাচালানের অভিযোগ, দক্ষিণের নামী অভিনেত্রীর বিরুদ্ধে চার্জশিট ইডি-র

Spread the love

রোজদিন ডেস্ক : সোনা চোরাচালানের অভিযোগে কর্ণাটকের নামী অভিনেত্রী রান্যা রাও-এর বিরুদ্ধে চার্জশিট দিলো ইডি। তাঁর সঙ্গী তরুণ কোন্দুরু ও বেলারি ভিত্তিক সোনার ব্যবসায়ী সাহিল সাকারিয়া জৈনের বিরুদ্ধেও এই অভিযোগ এনেছে তারা।
বেঙ্গালুরুর বিশেষ পিএমএলএ আদালতে তা পেশ করা হয়েছে।
অভিনেত্রী হর্ষবর্ধীনি রান্যা, যিনি রান্যা রাও নামেই পরিচিত, গত বছর ৩ মার্চ৷ দুবাই থেকে আসার পর কেম্পেগৌড়া বিমানবন্দর থেকে রাজস্ব বিভাগের গোয়েন্দারা গ্রেফতার করেন। তাঁর কাছ থেকে ১২ কোটি ৫৬ লক্ষ টাকা দামের ১৪.২ কেজি সোনার বার উদ্ধার করা হয়।
ইডি সূত্রের খবর, ২০২৪ এর মার্চ থেকে ২০২৫ এর মার্চ অবধি ১০২ কোটি ৫৫ লক্ষ টাকা দামের ১২৭.২৮ কেজি সোনা আনা হয়েছিল। এর সঙ্গে আন্তর্জাতিক চোরাচালান চক্র জড়িত। হাওয়ালার মাধ্যমে ভারত ও বিদেশে এই বিপুল টাকা লেনদেন হয়। একে সংগঠিত অপরাধ চক্রের কাজ বলে ইডি জানায়। তদন্ত চলাকালীন রান্যা রাও এর ৩৪ কোটি টাকার সম্পত্তিও ইডি বাজেয়াপ্ত করেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*