বকেয়া ডিএ দেয়নি রাজ্য, মুখ্যসচিব, অর্থসচিবকে আইনি নোটিশ কর্মী সংগঠনের

Spread the love

রোজদিন ডেস্ক : 
শীর্ষ আদালতের নির্দেশ ছিল অবিলম্বে কর্মীদের বকেয়া ডিএ-র ২৫% মিটিয়ে দিতে হবে। যা এখনও দেয়নি রাজ্য সরকার। এর প্রতিবাদে মুখ্যসচিব ও অর্থ সচিবকে আদালত অবমাননার আইনি নোটিশ পাঠালো কর্মী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। অবিলম্বে তাঁদের বকেয়া ডিএ না মেটালে কয়েক দিনের মধ্যে তাঁরা শীর্ষ আদালতে এই আদালত অবমাননার মামলা করার হুঁশিয়ারিও দেন।
গত ৫ ফেব্রুয়ারি শীর্ষ আদালতের এই নির্দেশে শিক্ষক সহ সরকারি কর্মী মহলে খুশির হাওয়া বয়ে গেছিল, ক্রমে সেখানে উদ্বেগের ছায়া নেমেছে। বিশেষত মুখ্যমন্ত্রী এই বিষয়টি আদালতের বিচারাধীন বলে মন্তব্য করায় কর্মী মহলে সংশয় দেখা দিয়েছে।
শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী আগেই এই বিষয়ে উদ্বেগ ব্যক্ত করে বলেছিলেন, মুখ্যমন্ত্রী কেন একে বিচারাধীন বললেন তা বোঝা গেল না। অযথা সময় অর্থ ব্যয় করে
এই সব নিয়ে রিভিউ পিটিশানে না গিয়ে শীর্ষ আদালতের নির্দেশ মেনে নেওয়াই উচিত। নাহলে কর্মী দের ক্ষোভের আগুন দাবানলে পরিণত হবে বলে তিনি মন্তব্য করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*