রোজদিন ডেস্ক :
রাজ্যের প্রাক্তন মন্ত্রী উপেন কিসকু চলে গেলেন। বাঁকুড়ার রায়পুর কেন্দ্র থেকে ১৯৭৭ সাল থেকে টানা ২০১৬ সাল অবধি তিনি ওই কেন্দ্রের সিপিএম বিধায়ক ছিলেন। গতকাল রাতে বাঁকুড়ার এক বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ফেলেন। বয়েস হয়েছিল ৭৩।
কয়েকদিন আগে বাড়িতে পড়ে গিয়ে তিনি মাথায় আঘাত পান। তারপর থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
সুভদ্র, বিনয়ী উপেন কিসকুর প্রয়াণে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমেছে। এলাকার সার্বিক উন্নয়নে এই আদিবাসী নেতা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। দলীয় সূত্রে প্রকাশ রাইপুর ব্লকের উন্নয়নে তিনি বহু কাজ করেছিলেন। পরিবর্তনের সরকারের আমলেও তিনি ওই কেন্দ্র থেকে দুবারই জয়ী হন (২০১১ ও ২০১৬)।
এলাকার জনপ্রিয় এই নেতার প্রয়াণে গভীর শোকের ছায়া নেমেছে।

Be the first to comment