বাংলাদেশের প্রাক্তন সাংসদ প্রয়াত কলকাতায়

Spread the love

রোজদিন ডেস্ক : বাংলাদেশের প্রাক্তন সাংসদ কণিকা বিশ্বাস (৮০) প্রয়াত হয়েছেন। আওয়ামী লিগের এই নেত্রী কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ফেলেন। গত কয়েক বছর ধরে উত্তর ২৪ পরগণার হৃদয়পুরে তাঁর পরিবার বসবাস করেন বলে জানা গেছে।
বাংলাদেশের গোপালগঞ্জ জেলার ওড়াকান্দিতে জন্ম কণিকা বিশ্বাসের। ১৯৭৩ সালে প্রথম জাতীয় সংসদের মহিলা আসনের তিনি মনোনীত সদস্য ছিলেন। বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে সংগঠক হিসাবে তাঁর অবদান ছিল, বহু আন্দোলনে তিনি অংশ নিয়েছিলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*