রোজদিন ডেস্ক : পাকিস্তান সহ ভারতের তিন পড়শি দেশ থেকে দূতাবাস তুলে নিচ্ছে ফিনল্যান্ড। আগামী বছরের মধ্যেই পাকিস্তান, আফগানিস্তান ও মায়ানমার থেকে তাদের দূতাবাস তুলে নেওয়া হবে বলে শনিবার জানিয়েছে ওই দেশ। মূলত এই সব দেশের রাজনৈতিক পরিস্থিতি, ফিনল্যান্ডের সঙ্গে তাদের সীমিত বাণিজ্যিক ও আর্থিক যোগাযোগ এর কারণ৷ ফিনল্যান্ডের বিদেশ মন্ত্রক ইসলামাবাদ, কাবুল ও ইয়াংগনের দূতাবাস আর রাখবে না। কার্যকারিতা ও কারণে এই সিদ্ধান্ত।
উল্লেখ্য সান্টা ক্লজের দেশ বলে বিখ্যাত ফিনল্যান্ড এশিয়ার এই তিন দেশের পরিস্থিতি নিয়ে উদবিগ্ন।

Be the first to comment