- ৭ দিন পিছিয়ে গেল খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন। ৯ ডিসেম্বরের বদলে ১৬ ডিসেম্বর প্রকাশিত হবে তালিকা।
- খসড়ার পর পিছল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনও। ৭ ফেব্রুয়ারির বদলে তা প্রকাশিত হবে ১৪ ফেব্রুয়ারি।
- এন্যুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষদিন ছিল ৪ ডিসেম্বর। সাতদিন পিছিয়ে শেষদিন করা হল ১১ ডিসেম্বর।
- বিজ্ঞান সাধক জগদীশচন্দ্র বসুর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।
- মোবাইলে অ্যাডাল্ট কনটেন্ট দেখার ক্ষেত্রে আধারের মাধ্যমে বয়স যাচাইয়ের প্রস্তাব সুপ্রিম কোর্টের
- ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া, রাহুলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে দায়ের এফআইআর
- পাকিস্তান-সহ তিন দেশ থেকে দূতাবাস তুলে নিচ্ছে ফিনল্যান্ড।
- জন্ম-মৃত্যুর শংসাপত্র দিতে সোমবার থেকে বিশেষ শিবির শুরু কলকাতা পুরসভার।
- ঘূর্ণিঝড়ের মেঘ কাটছে। বুধবারের পর রাজ্য জুড়ে বিরাট পারদপতন।
- বাইপাসে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে ধৃত এক অভিযুক্ত।
- জলপাইগুড়িতে সিপিএম ছেড়ে শতাধিক কর্মীর তৃণমূলে যোগদান।
- পুলিশ নিয়োগের পরীক্ষায় প্রশ্নফাঁসে লক্ষ টাকার প্রতারণা, বসিরহাটে ধৃত এক সিভিক।
- দাসপুরে স্বামী-স্ত্রীর বচসা-ধস্তাধস্তির মাঝেই রাস্তায় পড়ে মৃত্যু ৩ মাসের শিশুর।
- নদিয়া সীমান্ত পেরিয়ে পালানোর চেষ্টা, বিএসএফের গুলিতে মৃত পাচারকারী।
- উত্তরাখণ্ডের চামোলিতে ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৩.৭

Be the first to comment