কাল সংসদ বসছে, আজ সর্বদলীয় বৈঠক হল

Spread the love

রোজদিন ডেস্ক : আগামীকাল সংসদের শীতকালীন অধিবেশন বসছে৷ স্বল্পকালীন এই অধিবেশনে ১৪টি বিল আসবে। মাত্র ১৯ দিন এই অধিবেশন হওয়ায় ক্ষুব্ধ প্রধান বিরোধী দল কংগ্রেস।
বৈঠকে দিল্লি বিস্ফোরণ, এসআইআর, দিল্লির বায়ুদূষণ ইত্যাদি নিয়ে বিরোধীরা সরব হবেন।
অধিবেশন সুষ্ঠু, শান্তিপূর্ণভাবে চলা নিয়ে কেন্দ্রীয় পরিষদীয় মন্ত্রী কিরেন রিজুজু আজ সর্বদলীয় বৈঠক করেন। অধিবেশন সংক্ষিপ্ত হওয়ায় ক্ষুব্ধ প্রধান বিরোধী দল কংগ্রেস।
সর্বদলীয় বৈঠকের পর কংগ্রেস সাংসদ গৌরব গগই বলেন, বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার সংসদকে কক্ষচ্যুত করতে চায়। মাত্র ১৯ দিনের এই অধিবেশনের মধ্যে মাত্র ১৫ দিন আলোচনার সময় মিলবে। দেখে মনে হচ্ছে এই সরকার সংসদকে কক্ষচ্যুত (ডিরেল) করতে চায়। সংসদীয় সব রীতিনীতিকেই কবর দিয়ে ভারতীয় গণতন্ত্রকে ধ্বংস করতে চায়। এই বিষয়ে সব বিরোধী দলই এককাট্টা। আগামীকাল কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গের সঙ্গে তাঁরা সবাই বৈঠক করবেন বলে গৌরব গগই জানান।
সংসদে তাঁরা মূলত নিরাপত্তা, দিল্লি বিস্ফোরণ, গণতন্ত্রের নিরাপত্তা, ভোটার তালিকা সংশোধন, দিল্লির বায়ুদূষণ ইত্যাদি নিয়ে আলোচনা চান। ভারতের বিদেশনীতি নিয়েও আলোচনা চান তাঁরা।
আজকের বৈঠকে সরকারের পক্ষে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কিরেন রিজুজু, জে পি নাড্ডা, অর্জুন মেঘওয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।
কংগ্রেসের জয়রাম রমেশ, গৌরব গগই, প্রমোদ তিওয়ারি, তৃণমূল কংগ্রেসের ডেরেক ও’ব্রায়েন, কল্যাণ ব্যানার্জি প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন।
দেশে একের পর এক সমস্যা নিয়ে সরকারকে কোণঠাসা করাও বিরোধীদের লক্ষ্য বলে অভিজ্ঞ মহল মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*