নির্বাচনের মুখে রাজ্যের পিছিয়ে থাকা ৫টি শ্রেণির জন্য উন্নয়ন পর্ষদ গঠনের ঘোষণা মুখ্যমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক : বিধানসভা নির্বাচনের মুখে এসে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এসটি, এসসি, ওবিসি, দলিত ও আদিবাসী তথা সমাজের পিছিয়ে থাকা সম্প্রদায়ের উন্নতির জন্য সাংস্কৃতিক ও উন্নয়ন বোর্ড গঠন করতে চলেছে রাজ্য সরকার। এই বোর্ড তাঁদের ভাষা, ঐতিহ্য, শিক্ষা, স্বাস্থ্য ও চাকরি সংক্রান্ত বিষয়ে উন্নতির জন্য কাজ করবে বলে জানান মুখ্যমন্ত্রী। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি জানান, মুন্ডা(এসটি), কোরা (এসটি), ডোম (এসসি), কুম্ভকার (ওবিসি), সদগোপ (ওবিসি)-দের জন্য পাঁচটি নতুন উন্নয়ন পর্ষদ গঠন করতে চলেছে রাজ্য সরকার। তিনি আরও লেখেন, এই সম্প্রদায়গুলি বাংলার জনজীবনের অবিচ্ছেদ্য অংশ। তাঁদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন। এই বোর্ডগুলি উন্নত শিক্ষা, স্বাস্থ্যসেবা ও চাকরি নিশ্চিত করার পাশাপাশি তাঁদের অনন্য ভাষা ও ঐতিহ্য রক্ষা করবে। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, “আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে আমাদের সরকার শীঘ্রই মুন্ডা (এসটি), কোরা (এসটি), ডোম (এসসি), কুম্ভকার (ওবিসি) এবং সদগোপ (ওবিসি) সম্প্রদায়ের জন্য পাঁচটি নতুন সাংস্কৃতিক ও উন্নয়ন বোর্ড গঠন করতে চলেছে। এই সম্প্রদায়গুলি বাংলার জনজীবনের অবিচ্ছেদ্য অংশ। তাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন। এই বোর্ডগুলি তাদের অনন্য ভাষা এবং ঐতিহ্যকে রক্ষা করবে এবং আরও ভালো শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা এবং চাকরি নিশ্চিত করবে। তারা প্রথাগত অধিকার রক্ষা করবে এবং আরও সামাজিক-আর্থিক বৃদ্ধি আনবে। ২০১৩ সাল থেকে, আমরা আমাদের দুর্বল সম্প্রদায়ের জন্য অনেকগুলি বোর্ড গঠন করেছি, তাদের সর্বাঙ্গীণ উন্নয়ন নিশ্চিত করেছি। মা, মাটি, মানুষের প্রতি আমাদের প্রতিশ্রুতি মানে, আমরা নিশ্চিত করছি যে কোনও সম্প্রদায় পিছিয়ে নেই। আমাদের লক্ষ্য সহজ, অন্তর্ভুক্তিমূলক অগ্রগতি এবং নিরবিচ্ছিন্ন সহযোগিতার মাধ্যমে প্রতিটি মুখে হাসি ফোটাতে।
জয় বাংলা!”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*