পুলিশের তৎপরতায় টাকা ফিরে পেলেন ফুলিয়ার এক কাপড় ব্যবসায়ী

Spread the love

রানাঘাট জেলা পুলিশএর তৎপরতায় প্রতারিত হওয়া টাকা ফিরে পেলেন এক কাপড় ব্যবসায়ী। জানা যায়, ফুলিয়ার ব্যবসায়ী কার্তিক পাল ব্যবসায়িক লেনদেনের কারণে স্থানীয় এক বাসিন্দার অ্যাকাউন্টে প্রথমে ১০ হাজার টাকা অনলাইনে পাঠান। কিছুদিন পর ওই ব্যক্তি দাবি করেন, তার অ্যাকাউন্টে টাকা পৌঁছায়নি এবং পুনরায় টাকা পাঠানোর অনুরোধ জানান। বিশ্বাস করে কার্তিক পাল আবারও টাকা পাঠান। কিন্তু দুই দফায় মোট ২১ হাজার টাকা পাঠানোর পরও সংশ্লিষ্ট ব্যক্তির অ্যাকাউন্টে টাকা না ঢোকায় সন্দেহ ও উদ্বেগ বাড়ে ব্যবসায়ীর। পরিস্থিতি জটিল বুঝে তিনি পুলিশের দ্বারস্থ হন। অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্তে নামে রানাঘাট জেলা পুলিশ। প্রযুক্তিগত অনুসন্ধানের মাধ্যমে জানা যায়, টাকাটি অন্য একটি অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়েছে। শেষ পর্যন্ত কর্নাটকের এক মহিলার অ্যাকাউন্ট থেকে সম্পূর্ণ অর্থ উদ্ধার করা হয়। টাকা ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন কার্তিক পাল এবং পুলিশের দ্রুত পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা জানান। পুলিশের এই তৎপরতায় এলাকায় প্রশংসার সুর শোনা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*