তারেক রহমানের শপথ, আমন্ত্রিত হতে পারেন প্রধানমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক : তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ করা হতে পারে। এক বেসরকারি চ্যানেলে বিএনপি-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিদেশ নীতি উপদেষ্টা হুমায়ুন কবীর এই কথা জানান।
এর মাধ্যমে ভারত সরকারের সঙ্গে নতুন সরকারের হৃদ্য, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের ইঙ্গিত দেওয়া হবে বলে অভিজ্ঞ মহল মনে করেন।
শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের অন্তবর্তী সরকারের আমলে ভারতের সঙ্গে প্রকাশ্যে না হলেও পরোক্ষ ভাবে সম্পর্কের অবনতি হয়েছে। প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস ও তাঁর সরকারের পাকিস্তান প্রীতি ভারত ভাল ভাবে নেয়নি। ওই দেশের বহু মানুষও যে এর বিরোধী, নির্বাচনে বিএনপির বিপুল জয় তারই বার্তা দিয়েছে বলে ওয়াকেবহাল মহল মনে করেন।
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন চায়, প্রধানমন্ত্রীকে শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ করে সেই বার্তা দেওয়ার কথা ভাবছেন তাঁরা।
সার্ক, বিমস্টেক ইত্যাদি ক্ষেত্রে ও সমন্বয়ের পক্ষপাতী তাঁরা।
তারেক রহমানের জয়ে প্রথমে সমাজমাধ্যমে অভিনন্দন বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরে তিনি তারেক রহমানের সঙ্গে ফোনেও কথা বলেন, যা উভয় দেশের সম্পর্ক কে সহজ, হৃদ্য করার বার্তা বলে মনে করা হচ্ছে।
তবে ভারতে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার থাকা নিয়ে অস্বস্তির কাঁটাও আছে। এই সবের উর্দ্ধে উঠে দুই দেশই পারস্পরিক সৌহার্দ্যের হাত বাড়াতে আগ্রহী বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*