কসবার আইন কলেজে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা :- কিছু মাস আগেই ঘটেছে আরজিকরের ঘটনা। ফের খাস কলকাতায় কলেজের মধ্যেই এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠল। এবার কসবার আইন কলেজে। কলেজ ক্যাম্পাসের মধ্যেই এবার ছাত্রীকে চরম নির্যাতনের অভিযোগ। অভিযোগকারিণীর অভিযোগ, ২৫ জুন রাত ৭.৩০ থেকে ৮.৫০-এর মধ্যে ঘটে ঘটনাটি। এরপর কসবা থানায় অভিযোগ জানান তরুণী।

সূত্রে খবর, এই গণধর্ষণের অভিযোগে গতকাল রাতেই গ্রেফতার করা হয়েছে ৩ জনকে। এরমধ্যে ধৃত মূল অভিযুক্ত কলেজেরই প্রাক্তনী। আর বাকি দুই জন ওই কলেজেরই পড়ুয়া। প্রথমে তালবাগান এলাকা থেকে গ্রেফতার করা হয় ২ অভিযুক্তকে। এরপর তাদের বয়ানের সূত্র ধরে, মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

বিশেষ সূত্রের খবর, নির্যাতিতার অভিযোগ পাওয়ার পরই গ্রেফতার করা হয়েছে ৩ জনকে। চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যালে অভিযোগকারিণীর মেডিক্যাল টেস্ট হয়েছে। নমুনা সংগ্রহের জন্য ঘটনাস্থলে যাচ্ছে ফরেন্সিক টিম।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*