আমদানি শুল্ক বাড়তেই ২৪ ঘন্টার মধ্যে সোনা ও রূপোর দামে রেকর্ড বৃদ্ধি

FILE PHOTO: A saleswoman stands behind the showcased gold necklaces at a jewellery showroom in Agartala, capital of India's northeastern state of Tripura, August 18, 2010. REUTERS/Jayanta Dey
Spread the love

রোজদিন ডেস্ক : ২৪ ঘন্টা আগে কেন্দ্রীয় সরকার সোনা ও রূপোর ওপর আমদানি শুল্ক ৬ শতাংশ বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা করেছিল। তারপরই গোটা দেশে লাফিয়ে বাড়লো সোনা ও রুপোর দাম। ব্যতিক্রম নয় কলকাতাও। সেখানেও উর্ধ্বমুখী সোনা ও রূপো। শুল্ক বাড়ার ফলে দেশের মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনা ও রুপোর দাম প্রায় ৬ শতাংশ করে বৃদ্ধি পেয়েছে। এপ্রিল মাসের শুরুতে দেশে মোটামুটি ভাবে এই দুটি ধাতুর দাম নিয়ন্ত্রণেই ছিল। কিন্তু শুল্কের পরিবর্তন হতেই লাফিয়ে বাড়ল দাম। বৃহস্পতিবার ২৪ ক্যারেটের পাকা সোনার প্রতি ১০ গ্রামের দাম বেড়েছে ৮ হাজার ২০০ টাকা। ২২ ক্যারেটের গয়নার সোনাও বেড়েছে ১ হাজার ২০০ টাকা। কেজিতে রুপোর দাম বেড়েছে ১৭ হাজার ৫৫০ টাকা। এই অবস্থায় বৃহস্পতিবার কলকাতার বাজারে কর বাদে ২৪ ক্যারেট পাকা সোনার ১০ গ্রামের দাম হয়েছে ১ লক্ষ ৬০ হাজার ৪০০ টাকা। খুচরোর দাম হয়েছে ১ লক্ষ ৬১ হাজার ৬০০ টাকা। হলমার্কযুক্ত গহনার সোনা বা ২২ ক্যারেটের প্রতি ১০ গ্রামের দাম হয়েছে ১ লক্ষ ৫৩ হাজার ৬০০ টাকা। এর পাশাপাশি কেজি প্রতি রুপোর দাম বেড়ে দাঁড়ালো ২ লক্ষ ৮৭ হাজার ৩৫০ টাকা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*