কলকাতা উচ্চ আদালতে ভোট পরবর্তী অশান্তি নিয়ে সওয়াল আইনজীবী মমতা ব্যানার্জির 

Spread the love

রোজদিন ডেস্ক :

ভোট পরবর্তী অশান্তি নিয়ে আজ কলকাতা উচ্চ আদালতে সওয়াল করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সকাল ১১ টার কিছু আগে তিনি উচ্চ আদালতে পোঁছোন। প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথি সেনের এজলাসে তিনি জানান, রাজ্যে ব্যাপক ভাবে হিংসা হচ্ছে। শিশু, নারী, মুসলিম কাউকে ছাড়া হচ্ছে না৷ বিবাহিত নারীদের ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে, লুট হচ্ছে বাড়ি, ঘর, আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে ইত্যাদি একগুচ্ছ অভিযোগ করেন তিনি।

এই প্রথম উচ্চ আদালতে আইনজীবী হিসাবে সওয়াল করতে এসে প্রাক্তন মুখ্যমন্ত্রী জানান, ১৯৮৫ সালে তাঁর নাম বার কাউন্সিলে নথিভুক্ত হওয়ার পর থেকে তিনি তা নবিকরণ করেন।

রাজ্যের ভোট পরবর্তী হিংসার ঘটনায় উদ্বেগ ব্যক্ত করে তিনি বলেন, পুলিশ কোন ব্যবস্থা নিচ্ছে না।

আদালতের অনুমতি পেলে এই সব অভিযোগ অতিরিক্ত হলফনামায় উল্লেখ করবেন বলে জানান৷ বলেন, এটা কোন বুলডোজার রাজ্য নয়, এটা পশ্চিমবঙ্গ। রাজ্যবাসীকে বাঁচাবার জন্য তিনি আর্জি জানান।

রাজ্যের আইনজীবী ধীরাজ ত্রিবেদী প্রাক্তন মুখ্যমন্ত্রীর অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়ে দেন। বলেন, কোথায় কি হচ্ছে নির্দিষ্ট তথ্য নেই। ২০২১ সালের ভোট পরবর্তী হিংসায় পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চ বসেছিল। এই সব ভোট পরবর্তী হিংসা কিনা আদালত তা খুঁজে দেখুক।

উল্লেখ্য, এর আগে এসআইআর নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী শীর্ষ আদালতে গেছিলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*