আরো ১২

Spread the love
  1. পশ্চিমবঙ্গ বিধানসভার পরবর্তী স্পিকার হতে চলেছেন বিজেপি বিধায়ক রথীন্দ্র বোস। বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে তাঁর নাম প্রস্তাব করা হল।
  2. সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর আশা তিনিই স্পিকার পদে নির্বাচিত হবেন।
  3. স্পিকার পদে প্রার্থী হয়ে সোশ্যাল মিডিয়ায় নেতৃত্বকে ধন্যবাদ জানালেন কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক।
  4. আজ বিধানসভায় বিধায়কদের শপথের দ্বিতীয় দিন।
  5. ভোট পরবর্তী হিংসা মামলায় বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে সওয়াল তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সঙ্গী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য-সহ অন্যরা।
  6. দয়া করে রাজ্যের মানুষকে নিরাপত্তা দিন। প্রধান বিচারপতিকে হাতজোড় করে অনুরোধ আইনজীবী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
  7. প্রকাশিত হল ২০২৬ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। পাশের হার ৯১.২৩ শতাংশ।
  8. জেলাওয়াড়ি পাশের হারে শীর্ষে পূর্ব মেদিনীপুর। ৪৯৬ পেয়ে রাজ্যে প্রথম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র আদৃত পাল।
  9. মেধাতালিকায় প্রথম দশে জায়গা পেলেন ৬৪ জন।
  10. আমদানি শুল্ক বাড়তেই উর্ধ্বমুখী সোনা ও রূপো। দুই ধাতুর দাম বাড়ল প্রায় ৬ শতাংশ করে।
  11. চলে গেলেন সিপিআইএম নেতা তথা প্রাক্তন সাংসদ সুধাংশু শীল, শোকর ছায়া রাজনৈতিকমহলে।
  12. প্রবল দুর্যোগে বিপর্যস্ত উত্তর প্রদেশ। বুধবার বিকেল থেকে এখনও পর্যন্ত ঝড়-বৃষ্টির দাপটে মৃত্যু হয়েছে অন্তত ৬০ জনের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*