দুর্মূল্যের বাজারে আকাশ ছোঁয়া সোনার দাম, জানুন আজ কলকাতায় সোনার দর কত চলছে..

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- সোনার দাম আবারো আকাশ ছোঁয়া।গত শনিবারই লাখ টাকা পার করে ফেলেছে ১০ গ্রাম সোনার দাম। তবে রবিবার রাতে তার থেকে সামান্য কমে কলকাতায় ২২ ক্যারাটের সোনার গহনার গ্রাম প্রতি ৯,৪৮৫ টাকা সোনার দাম দাঁড়িয়েছে। যার ১০ গ্রামের মূল্য হবে ৯৪ হাজার ৮৫০ টাকা (২২ ক্যারেট)। অর্থাৎ ১ লক্ষ থেকে কয়েক হাজার টাকা কম কিন্তু এ দিকে দাম বেড়েছে বলে যে সোনা কিনছে না লোকে তা নয়। সোনার দর ওঠা নামা করলেও সোনার বিক্রি ভালই বাজারে।

বিয়েবাড়ি, অন্নপ্রাশনের মতো বহু অনুষ্ঠানে বিশেষ করে পরিবারের মধ্যে সেই নিমন্ত্রণ থাকলে অল্প হলেও সোনা দেওয়ার রীতি রেওয়াজ মানতে হয় অনেককে। তাই আগে যেমন ১০ গ্রামের মধ্যেও লোকের চোখে পড়ার মতো সোনা পাওয়া যেতো উপহার স্বরূপ দেওয়ার জন্য এখন আর তার উপায় নেই বললেই চলে। তবে হালকা পাতলা সোনার গহনা যে একেবারেই দুষ্প্রাপ্য তা ঠিক নয়। কম বেশি সোনা তো অনেকেই কেনেন , তাই বহু মানুষের পকেট এর কথা মাথায় রেখেও অনেক সহজ লভ্য প্যাকেজ এর মধ্যে বিয়ের গহনার সম্ভার এনেছেন বহু স্বর্ণকার।তার মধ্যে থাকে একটি হালকা নেকলেস, কানের দুল, আংটি, শাখা পোলা বাঁধানো এক জোড়া, বরের আংটি,ও হালকা চেন । এই দিয়ে একটি ফুল প্যাকেজ তৈরি হয় হালকা ওজনে। তবে হ্যাঁ , কোথায় আছে না গুড় যত ঢালবে তাতো মিষ্টি হবে, এখানেও তেমনটাই। আপনারা আপনাদের পছন্দ ও সাধ্য মত কম বেশি ওজন বাড়িয়ে কিনে নিতে পারেন সব ধরনের সোনার গহনা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*