রোজদিন ডেস্ক : প্রাথমিক বিদ্যালয়গুলির পড়ুয়াদের জন্য উচ্চমানের পৃথক সফটওয়্যার দেওয়ার দাবি জানালো বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি। সংগঠনের সাধারণ সম্পাদক আনন্দ হাণ্ডা এই আর্জি জানিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতিকে চিঠি দিয়েছেন। তিনি জানান, প্রতি বছর ডিসেম্বর মাসে বাংলা শিক্ষা পোর্টালে পড়ুয়াদের মূল্যায়নের নম্বর আপলোড করতে হয়। প্রথম থেকে পঞ্চম শ্রেণি অবধি ৬০ লক্ষ পড়ুয়ার নম্বর আপলোড করা হয়। এই ছাড়া পঞ্চম শ্রেণির ২০ লক্ষ পড়ুয়ার ট্রান্সফার সার্টিফিকেটও আপলোড করার কাজ থাকে। আনন্দ হাণ্ডা জানান, একই পোর্টালে উচ্চ প্রাথমিকের নম্বর ও আপলোড করতে হয়, ফলে সব মিলিয়ে শিক্ষকদের প্রচণ্ড চাপ পড়ে। অত্যন্ত ধীর গতিতে পোর্টালে কাজ চলায় তাঁদের খুবই অসুবিধা হয়। তিনি প্রাথমিকের জন্য পৃথক উচ্চ মানের সফটওয়্যার দেওয়ার জন্য আর্জি জানিয়েছেন।

Be the first to comment