ডাঃ হ্যানিম্যানের ২৭১তম জন্মবার্ষিকী ও বিশ্ব হোমিওপ্যাথি দিবস পালন

Spread the love

রোজদিন ডেস্ক : আধুনিক হোমিওপ্যাথির জনক ডক্টর স্যামুয়েল হ্যানিম্যানের ২৭১তম জন্মবার্ষিকী ও বিশ্ব হোমিওপ্যাথি দিবস পালিত হল কলকাতার ভবানীপুরে।
প্রতাপ চন্দ্র মেমোরিয়াল হোমিওপ্যাথি হাসপাতাল এন্ড কলেজ এলামনি এসোসিয়েশনের এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রতাপ চন্দ্র মজুমদারের বংশধর প্রচেতা মজুমদার। উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক, শিক্ষক ও প্রাক্তন ছাত্রছাত্রীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশানাল কমিশন ফর হোমীওপ্যাথীর হোমিওপ্যাথি শিক্ষা দপ্তরের প্রধান ডাঃ রজত চট্টোপাধ্যায়।
হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতির গুরুত্ব, বর্তমান প্রেক্ষাপটে এর প্রাসঙ্গিকতা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিশদ আলোচনা করেন ডা: রজত চট্টপাধ্যায়,
সংগঠনের সম্পাদক ও দেশের অন্যতম সংগঠক,সমাজ সংস্কারক ডাক্তার সহিদুল ইসলাম,ডাক্তার বি পি দাস, ডাক্তার অনুপম ভট্টাচার্য, ডাক্তার সুরেশ আগরওয়াল, ডাক্তার ফারা ইলাহি প্রমুখ।
ডাক্তার রজত চট্টপাধ্যায় হোমিওপ্যাথির প্রসারে নতুন প্রজন্মের ভূমিকার উপর জোর দেন এবং গবেষণা ও শিক্ষার ক্ষেত্রে আরও উন্নয়নের আহ্বান জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*