“অবিলম্বে সরান”, দুর্নীতিতে অভিযুক্ত দুই কর্মী এখনও কী করে বহাল, হাইকোর্টের কড়া ধমক এসএসসিকে

Spread the love

প্রতিবেদন: এসএসসি বা স্কুল সার্ভিস কমিশনের ২০১৬ সালের শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত একজন ২০২৫ সালে আবার শিক্ষক নিয়োগের দায়িত্বে! এটা কীভাবে সম্ভব হল? এসএসসির নিয়োগ সংক্রান্ত মামলায় এমনই প্রশ্ন তুলেছে বিস্মিত কলকাতা হাইকোর্ট। জানা গিয়েছে, ওই দুর্নীতির তদন্তে সিবিআইয়ের চার্জশিটে নাম রয়েছে দুই অভিযুক্ত সিস্টেম ম্যানেজার ও ফ্লোর ম্যানেজারের। ওই দুই কর্মীকে সম্প্রতি চিহ্নিত করে উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন। সেই মতো এসএসসি অবিলম্বে তাদের দায়িত্বভার হস্তান্তরের নির্দেশ দিয়েছিল। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ওই দুই কর্মী আদালতের দ্বারস্থ হন। শুনানিতে গোটা ঘটনা শুনে বিস্মিত বিচারপতি অমৃতা সিনহা। তিনি জানতে চান, তারা এখনও কেনও দায়িত্ব হস্তান্তর করেননি? আদালতের নির্দেশ, অবিলম্বে পদক্ষেপ করুক এসএসসি। তারা দায়িত্বভার না তুলে দিলে ওই দুই কর্মীর বিরূদ্ধে এসএসসিকে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত। একইসঙ্গে, নিয়ম মেনে শিক্ষা দফতর তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করতে পারবে, বলেও সাফ জানিয়েছে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*