রোজদিন ডেস্ক : বন্ধ করা হচ্ছে উচ্চমাধ্যমিকের সেমেস্টার সিস্টেম। এই নিয়ে তৈরি হওয়া সংশয় দূর করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সেমেস্টার সিস্টেম উঠে যাওয়ার যে খবর ছড়িয়েছিল তা সম্পূর্ণ ভুয়ো ও গুজব বলে জানিয়ে দিলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি পার্থ কর্মকার। সম্প্রতি সোশ্যাল মিডিয়া-সহ কয়েকটি সংবাদমাধ্যমে খবর ছড়িয়েছিল যে ২০২৭ সাল থেকে উচ্চ মাধ্যমিকের সেমেস্টার সিস্টেমে পরীক্ষা উঠে যাবে। পরীক্ষার্থীরা আবার পুরোনো সিলেবাসে পরীক্ষা দিতে পারবে। কিন্তু বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তি দিয়ে সংসদ সভাপতি জানান, এই খবর সম্পূর্ণ ভুয়ো। এর সঙ্গে সংসদের কোনও সম্পর্ক নেই। উল্লেখ্য, এই বছর থেকেই প্রথম সেমেস্টার সিস্টেমে পরীক্ষা হচ্ছে। ৪টি সেমেস্টারে ভাগ করে হচ্ছে পরীক্ষা। একাদশ শ্রেণিতে ২টি ও দ্বাদশ শ্রেণিতে হচ্ছে আরও ২টি সেমেস্টার। একাদশ শ্রেণির ২টি সেমেস্টারে ৩০ শতাংশ নম্বর পেলে তবেই সেই পরীক্ষার্থী দ্বাদশ শ্রেণির পরীক্ষা দিতে পারছে। প্রথম ও তৃতীয় সেমেস্টারে এমসিকিউ-তে পরীক্ষা হবে। দ্বিতীয় এবং চতুর্থ পরীক্ষায় থাকবে ছোট ও ব্যাখ্যামূলক প্রশ্ন।

Be the first to comment