রোজদিন ডেস্ক: বৃহস্পতিবার রাত আটটা। বৃষ্টি স্নাত কলকাতায় বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আচমকাই চলে আসেন সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে। ভবানীপুর কেন্দ্রের গণনা কেন্দ্রে।
এরপর সেখানে চলে আসেন বিজেপি র কর্মী সমর্থক রাও।
ক্রমে টি এম সি, বিজেপি সমর্থক দের ভিড় বাড়তে থাকে সেখানে।
রাত ১২.৮ টা মিনিট। সাখাওয়াত স্কুল থেকে বেরোন মুখ্যমন্ত্রী। বাইরে অপেক্ষারত সাংবাদিকদের বলেন,এত অত্যাচার হয়েছে। তাঁর এজেন্ট দের মারা হয়েছে। এবার গণনা য় কারচুপি হতে পারে।
এখন ও তিনি ই মুখ্যমন্ত্রী ,পুলিশ মন্ত্রী ও। আজ পুলিশের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য পুলিশ দায়িত্ব পালন করছে না। এখন তাঁর হাতে কিছু নেই, সব নির্বাচন কমিশনের হাতে।দৃশ্য ত ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী আরও বলেন, কাউকে ভিতরে যেতে দেওয়া হচ্ছে না। স্ট্রং রুমে র বাইরে যে কোন প্রার্থী যেতে পারেন। এক্সিট পোল নিয়ে প্রশ্নে মুখ্যমন্ত্রী র সপাট জবাব, বিজেপি র কথায় এই সমীক্ষা করেছে।
রাত ১২.১৮ মিনিট। থমথমে মুখে গাড়িতে উঠলেন মুখ্যমন্ত্রী। ফের জানালেন, গণনায় কারচুপি হতে পারে, এই অভিযোগ পেয়েই ছুটে এসেছেন।
সাখাওয়াত স্কুলে র বাইরে তখন ও থিকথিক করছে ভিড়। মুখ্যমন্ত্রী চলে যাওয়ার পর আস্তে আস্তে তা কমতে থাকে।

Be the first to comment