রোজদিন ডেস্ক :
পাঁচশোয় পাঁচশো!! এমনই চমকে দেওয়ার মত নম্বর পেয়েছে পানিহাটির অনুষ্কা ঘোষ। আজ আইএসসি-র ফল বেরোতেই আনন্দের তুফান বাড়িতে, এলাকাতেও।
ইংরেজি, অঙ্ক সহ সব বিষয়েই একশোয় একশো পেয়েছে সে।মেধাবী অনুষ্কা কবিতা, গল্প লিখতেও ভালবাসে।
নিউ গড়িয়ার মেয়ে ইলিনা রাজকুমার উদানির বাড়ি, পাড়া জুড়েও এখন খুশির তুফান। দ্বাদশের পরীক্ষায় চারশোয় চারশো পেয়েছে সে। ইতিমধ্যেই দিল্লির এক বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে ভর্তিও হয়েছে।
দশমে চোখ ধাঁধানো ফল করেছে অর্কদীপ ব্যানার্জি, অভিনব দাস ও। তারও সব বিষয়েই প্রায় পূর্ণ নম্বর পেয়েছে।
কলকাতা সহ রাজ্যের একাধিক বিদ্যালয়ে আইএসসি, আইসিএসই পরীক্ষায় এমন সব মেধাবী পড়ুয়াদের নিয়ে গর্বিত তাদের পরিবার, শিক্ষায়তনগুলিও। খুশি এই রাজ্যও।

Be the first to comment