মাত্র কয়েক ঘন্টা তারপরই জনসমুদ্রে ভাসবে মহানগরী; রাত থেকেই মানুষের ঢল ধর্মতলায়

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- আর মাত্র কয়েক ঘন্টা! রাত পোহালেই তৃণমূল কংগ্রেসের একুশে জুলাই। ধর্মতলায় শহীদ সমাবেশ। প্রধান বক্তা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দুদিন আগে থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কোন রাজ্যের বাইরে থেকেও মানুষ এসেছে এই শহীদ সমাবেশকে জনমুখর করে তুলতে।

একদিকে চলছে মঞ্চ বাঁধার শেষ মুহূর্তের প্রস্তুতি। অন্যদিকে মঞ্চ প্রাঙ্গণে লোকারন্য।আবগের একুশকে আরোও প্রাণবন্ত করে তুলতে কাতারে কাতারে মানুষ রাতেই হাজির ধর্মতলায়। সবাই মুখিয়ে আছে আগামীকাল কি নির্দেশিকা দেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা শোনার জন্য।

১৮ই জুলাই বঙ্গ সফরে এসেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখানে এসে অনেক বাক্যব্যয় করে আক্রমণ করে গেছেন এ রাজ্যের শাসক দল তথা তৃণমূল কংগ্রেসকে। কালকের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেবেন তা শুনতেই আগ্রহী তৃণমূল কর্মী সমর্থকরা।

 

বাংলা বাঙালী ইস্যুতে এমনিতেই উত্তাল জাতীয় রাজনীতি। এই আবহে এমন এক সমাবেশ থেকে বিশেষ কিছু বার্তা দিতে পারেন তৃণমূল নেত্রী। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার দিক নির্দেশিকাও আগামীকালই দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই আঁচ করছে রাজনৈতিক মহল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*