প্রয়াত মুর্শিদাবাদ জেলা কংগ্রেস সভাপতি আবু হেনা

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:– প্রয়াত হলেন মুর্শিদাবাদ জেলা কংগ্রেস সভাপতি ও প্রাক্তন মৎস্য মন্ত্রী আবু হেনা। তিনি ছিলেন মুর্শিদাবাদের লালগোলার দীর্ঘ দিনের বিধায়ক।
রবিবার রাত ১০টা ৪৫ মিনিটে সল্টলেকের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান এই কংগ্রেস নেতা।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। প্রবীণ এই জাতীয়তাবাদী নেতার প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। আবু হেনা লালগোলার ১৯৯১ থেকে ২০২১ পর্যন্ত বিধায়ক ছিলেন শুধু তাই না সাধারণ মানুষের সুখে, দুঃখে পাশে থাকতেন। তিনি পেশায় ছিলেন আইনজীবী।
জানা গিয়েছে, সোমবার লালগোলাতেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। তার আগে জেলা কংগ্রেস অফিসে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে।
অধীর চৌধুরী বলেন, “দীর্ঘ পথ চলেছি আমরা একসাথে। কত লড়াই, কত প্রতিকূলতা একসাথে পেরিয়ে এসেছি। অনেক ভালো সময়ের সাক্ষী থেকেছি, আবার অনেক খারাপ সময়েও কাঁধে কাঁধ মিলিয়ে থেকেছি। সেই প্রতিটি মুহূর্ত যেন চোখের সামনে ভেসে উঠছে — আর এই কঠিন মুহূর্তে এই প্রথমবার দেখছি, হেনাদা পাশে নেই… তিনি কেবল প্রাক্তন মন্ত্রী বা জেলা কংগ্রেস সভাপতি ছিলেন না —তিনি ছিলেন আমার সহযোদ্ধা এবং হৃদয়ের আপনজন। তাঁর আদর্শ ও মতাদর্শের প্রতি দায়বদ্ধতা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*