আজ একুশে জুলাই, তৃণমূলের শহীদ সমাবেশ ; জনজোয়ারে ভাসল মহানগরী

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- আজ ২১শে জুলাই! তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসের সমাবেশ। প্রতি বছরের মতো এবছরও সমাবেশ হচ্ছে ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের শেষ বড় সমাবেশ।

উল্লেখ্য, মূল সমাবেশ মঞ্চ হিসাবে তিনটি মঞ্চ তৈরি করা হয়েছে ভিক্টোরিয়া হাউসের সামনে। শীর্ষ নেতা, অভ্যাগত, আমন্ত্রিত, নেতাদের নিয়ে প্রায় ৬০০ জন বসতে পারেন, এমন ভাবে তৈরি করা হয়েছে মঞ্চ। ত্রিস্তরীয় মূল মঞ্চটি মাটি থেকে পর্যায়ক্রমে ১১, ১২ ও ১৩ ফুট উঁচু। দৈর্ঘ্য-প্রস্থ যথাক্রমে ৮০ ও ৪২ ফুট। ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকলেও খোলা মঞ্চেই হচ্ছে সমাবেশ। মঞ্চ ঘেরা হয়েছে দলীয় পতাকার তিনটি রঙে।

তিনটি মঞ্চের একটিতে থাকবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দলের প্রথম সারির শীর্ষ নেতৃত্ব। দ্বিতীয় মঞ্চে থাকবেন শহীদ পরিবারের সদস্যেরা। তৃতীয় মঞ্চে থাকবেন নির্বাচিত জনপ্রতিনিধিরা ও অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ।

২১ জুলাইয়ের মঞ্চ থেকেই দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে দলের আগামী দিনের লক্ষ্যপূরণের বার্তা দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ২৬-এর নির্বাচনের আগে শেষ ২১ শে জুলাই কী বার্তা দেবেন দলনেত্রী? সেদিকেই নজর সকলের। ২১ জুলাই সমাবেশে অংশ নিতে গত রাত থেকেই শহরে হাজার হাজার তৃণমূল কর্মী-সমর্থকেরা ভিড় জমাতে শুরু করেছেন। জেলা থেকে আসা তৃণমূল সমর্থকদের ‘স্লোগানে’ মুখরিত কল্লোলিনী কলকাতার পথঘাট।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*