রোজদিন ডেস্ক : ত্রিপুরায় তিন বাংলাদেশীর গণপিটুনিতে নিহত হওয়া নিয়ে দুই দেশের বাগযুদ্ধ তুঙ্গে উঠেছে। বাংলাদেশ এই ঘটনাকে মানবাধিকার লংঘনের অপরাধ বলে কড়া বিবৃতি দেওয়ায় ক্ষুব্ধ ভারত। আজ বিদেশ দফতরের মুখয়াত্র রণধীর জয়সওয়াল এই অভিযোগ অস্বীকার করেন। তিনি জানান,বাংলাদেশ সীমান্তের তিন কিমির মধ্যে এই ঘটনা হয়। বাংলাদেশের দুষ্কৃতিরা ওখানে গবাদি পশু চুরি করতে এলে গ্রামবাসীরা বাধা দেন। তাদের আক্রমণে একজন গ্রামবাসী প্রাণ হারালে উত্তেজনা তুঙ্গে ওঠে। উভয়পক্ষে সংঘর্ষ-এ তিন বাংলাদেশী দুষ্কৃতি প্রাণ হারায়। পুলিশ যাওয়ার আগেই এই সব হয়। নিহত তিনজনের দেহ বাংলাদেশে দেওয়া হয়েছে বলে বিদেশ দফতর জানিয়েছে।
বাংলাদেশ অবশ্য এতে কান না দিয়ে কঠোর বার্তা দেওয়ায় ক্ষুব্ধ ভারতও। সীমান্তে শান্তি রক্ষার জন্য বাংলাদেশকে বেড়া দেওয়া সহ উপযুক্ত ব্যবস্থা নিতে বলেছে ভারত।

Be the first to comment