জিডিপি বৃদ্ধি দেশে, উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী, সমালোচনায় কংগ্রেস

Spread the love

রোজদিন ডেস্ক :
দেশে জিডিপি-র হার বৃদ্ধি পেয়ে ৮.২% হয়েছে, এতে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সমাজ মাধ্যমে নিজের এই উচ্ছাস গোপন করেন নি তিনি। বলেন, চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে জিডিপি-র ৮.২% বৃদ্ধি হয়েছে। তাঁদের উন্নয়নমুখি ও সংস্কারকেই এই ফলাফল প্রতিফলিত করেছে। দেশবাসীর কঠিন পরিশ্রমের ও প্রমাণ এটি। তাঁদের সরকার সংস্কারের কাজ চালিয়ে যাবে, প্রত্যেক নাগরিকের জীবন যাত্রার মানকে শক্তিশালী করবে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন।
অন্যদিকে কংগ্রেস এই দাবি নিয়ে কেন্দ্রকে তুলোধোনা করেছে। দলের রাজ্যসভার সাংসদ জয়রাম রমেশ সমাজ মাধ্যমে লেখেন, এটি পরিহাস যে, আন্তর্জাতিক অর্থ ভান্ডার (আইএমএফ) এর একটি রিপোর্টে ভারতীয় অর্থনীতির বার্ষিক মূল্যায়নে জাতীয় হিসাব পরিসংখ্যানকে দ্বিতীয় সর্বনিম্ন সি গ্রেড দিয়েছে। এর পরই দ্রুত ত্রৈমাসিক জিডিপি প্রকাশ করা হয়েছে। এই সংখ্যাকে তিনি হতাশাজনক বলে মন্তব্য করেন।বেসরকারি বিনিয়োগে নতুন গতি না এলে এই উচ্চ জিডিপি বৃদ্ধির হার থাকবে না। এর কোন পরিস্কার প্রমাণও নেই।
এর আগে গত মাসে দেশের শীর্ষ ব্যাংক চলতি অর্থবর্ষে জিডিপি বৃদ্ধি র হার ৬.৫% থেকে ৬.৮% হবে বলে জানিয়েছিল। এই বৃদ্ধি তা ছাড়িয়ে যাওয়ায় খুশি কেন্দ্র।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*