ভারতের বাজার উন্মুক্ত করা উচিত, মার্কিন বাণিজ্য সচিব

Spread the love

রোজদিন ডেস্ক : তাঁদের দেশ যে সবার ওপর ছড়ি ঘোরাতে অভ্যস্ত, ফের তা পরিস্কার করে দিলেন মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক। ভারত সহ বেশ কিছু দেশকে তাঁর অযাচিত পরামর্শ, ভারতের মত দেশগুলির নিজেদের বাজার উন্মুক্ত করে দেওয়া উচিত। মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ যাতে বিপন্ন হয়, এমন কিছু তারা যেন না করে।
আমেরিকার বাণিজ্য সচিবের বক্তব্যে স্পষ্ট, অন্য কোন দেশ না, নিজের দেশের স্বার্থই তাদের কাছে প্রধান।
এমন কি সুইজারল্যান্ড, ব্রাজিলকে ও ভারতের সঙ্গে নিশানা করে হাওয়ার্ড লুটনিক বলেন, তাঁদের এই সব দেশ গুলিকে ঠিক করতে হবে। আমেরিকার প্রতি তাদের সঠিক আচরণ করতে হবে।
এর আগেও ভারত নিয়ে সমালোচনা করেছেন তিনি। ট্রাম্পের শুল্ক নিয়ে ভারতের প্রতিক্রিয়াকে ” দু:সাহস ” তকমা দিয়েছেন। বলেছেন, এইসবই দেখনদারি। খুব শীঘ্রই ভারত আলোচনার টেবিলে বসবে বলে মন্তব্য করেছেন।
ট্রাম্পের চাপানো একের পর এক শুল্কের চাপে থাকা ভারত সম্পর্কে তাঁর অহংকারী বক্তব্য, এখানকার ব্যবসায়ীরাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি করতে চাপ দেবে।
প্রসঙ্গত, আমেরিকার এই সব চাপ নিয়ে বিরোধীদের লাগাতার সমালোচনার মুখেও ভারত এখন অবধি কার্যত নীরবই আছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*