বাংলার ১৫ জন আইপিএসকে ভিনরাজ্যে পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব দিল কমিশন

Spread the love

রোজদিন ডেস্ক  : বাংলা থেকে বিধাননগর ও শিলিগুড়ির পুলিশ কমিশনার-সহ ১৫ জন শীর্ষ পুলিশকর্তাকে তামিলনাড়ু ও কেরলে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করেছে নির্বাচন কমিশন। তাঁদের অবিলম্বে দায়িত্ব বুঝে মেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পর্যবেক্ষক হিসেবে যাঁদের পাঠানো হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন রশিদ মুনির খান, সন্দীপ কাররা, প্রিয়ব্রত রায়, প্রবীণ কুমার ত্রিপাঠী, মুকেশ, মুরলীধর শর্মা, ইন্দিরা মুখোপাধ্যায়, ধৃতিমান সরকার, সি সুধাকর, ভাস্কর মুখোপাধ্যায়, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, আমনদীপ , আকাশ মাঘারিয়া, অলোক রাজোরিয়া এবং সৈয়দ ওয়াকার রাজা। ভোট ঘোষণার পর এই আইপিএস কর্তাদের পদ থেকে সরিয়ে দিয়েছিল কমিশন। যদিও রাজ্য সরকারের তরফে ফের তাঁদের অন্য পদে নিয়োগ করা হয়। বিধাননগরের পুলিশ কমিশনার মুরলীধর শর্মা ও শিলিগুড়ির পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা ও আমন দীপকে তামিলনাড়ুর পর্যবেক্ষক করা হয়েছে। এ ছাড়াও নির্বাচন কমিশন নতুন করে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, ধৃতিমান সরকারকে কেরল, সন্দীপ কাররাকে নাগাল্যান্ড উপনির্বাচনে পুলিশ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*