Jadabpur University : প্ররোচনার ইঙ্গিত প্রাক্তন উপাচার্যের দিকে

Spread the love

রোজদিন ডেস্ক: বুধবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপি তান্ডবের নেপথ্যে ভারপ্রাপ্ত প্রাক্তন উপাচার্য বুদ্ধদেব সাউ এর দিকে অভিযোগের আঙুল উঠেছে। ওইদিন রাতে চার নম্বর ফটকের কাছে এবিভিপি র এক নেতার সঙ্গে তাঁকে দেখা গেছিল।।সিসিটিভি তে তা দেখাও গেছে।।শিক্ষক, কর্তৃপক্ষের একাংশের সন্দেহ, প্রাক্তন ভারপ্রাপ্ত উপাচার্যের নির্দেশেই নিরাপত্তা রক্ষীরা ফটক খুলে দেন। বিশ্ববিদ্যালয় গঠিত তদন্ত কমিটি তা খতিয়ে দেখবে। প্রাথমিকভাবে তিনি এই তান্ডবের প্ররোচনা দেন বলে অভিযোগ উঠেছে।
বুদ্ধদেব সাউ অবশ্য এই সব অভিযোগ অস্বীকার করেন। তবে তিনি যে ওখানে ছিলেন , তা জানান।।দাবি করেন, প্রাঙ্গণে আসা উত্তেজিত মানুষ দের তিনি নিরস্ত করার চেষ্টা করেন। কর্তৃপক্ষের কেউ ছিলেন না। তিনি বিশ্ববিদ্যালয়ে থাকেন বলে গোলমালের খবর পেয়ে গেছিলেন। যদিও তাঁর এই কথা বিশ্বাস যোগ্য নয় বলে শিক্ষক , পড়ুয়াদের সিংহ ভাগ মনে করেন।
জুটার সভাপতি পার্থপ্রতিম রায় বলেন, একজন প্রাক্তন উপাচার্য তথা অধ্যাপকের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠা দুর্ভাগ্য জনক।। তাঁরা এর যথাযথ তদন্তের দাবি করেন। ওই হামলায় জড়িত দের শাস্তি র দাবি জানান।
পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল শনিবার পৃথক ভাবে যাদবপুরের মত ঐতিহ্য ময় শিক্ষা প্রতিষ্ঠানে হামলা, কিংবদন্তি শিল্পী নন্দলাল বসুর সৃষ্ট প্রতীক ভাঙা র তীব্র নিন্দা করেন। এমন ঘটনা য় তাঁদের দলের কেউ জড়িত থাকলেও তিনি সমর্থন করেন না বলে জানান।।
শুক্রবার অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ও দ্বর্থ্যহীন ভাষায় এর নিন্দা করেছিলেন।
তবে মুখ্যমন্ত্রী এর জন্য লজ্জা বা দুঃখ প্রকাশ করেন নি। পরন্তু জাতীয় তা বাদের ধুয়ো তুলে হুঁশিয়ারি দেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*