রোজদিন ডেস্ক :
তাঁকে গ্রেফতার করা হতে পারে। এই আশঙ্কায় উচ্চ আদালতে আগাম জামিনের আবেদন জানালেন ফলতা কেন্দ্রের টিএমসি প্রার্থী জাহাঙ্গির খান। আজ দুপুর ২ টোয় বিচারপতি সৌগত ভট্টাচার্যর এজলাসে এর শুনানি হওয়ার কথা।
জাহাঙ্গির খানের অভিযোগ, তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা,এফ আই আর হয়েছে। এই বিষয়ে তাঁকে রাজ্য জানাক বলে দাবি করেন।
উল্লেখ্য, গত শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফলতার জনসভায় জাহাঙ্গির খানর বিরুদ্ধে রীতিমত হুঙ্কার দেন, বলেন, কোথায় পুষ্পা?
গতকাল বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ও ফলতায় প্রচারে গিয়ে প্রার্থী, তাঁর সমর্থকরা কোথায় বলে জানতে চান।
সব মিলিয়ে ফলতার একদা দাপুটে টিএমসি নেতা জাহাঙ্গির এখন রীতিমত কোণঠাসা বলে অভিজ্ঞ মহল মনে করেন।

Be the first to comment