রোজদিন ডেস্ক : রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমানে বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের ছেলে অর্ঘ্য মণ্ডলকে গ্রেফতার করল পুলিশ। রবিবার রাতে রাজ্য পুলিশের টাস্ক ফোর্স এবং ডায়মন্ড হারবার জেলা পুলিশ যৌথ অভিযান চালিয়ে বকখালির কাছে ফ্রেজারগঞ্জ এলাকা থেকে অর্ঘ্যকে গ্রেফতার করে। অর্ঘর সঙ্গে আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের ডায়মন্ড হারবার থানায় নিয়ে আসা হয়েছে। ধৃতদের কাছ থেকে দু’টি পিস্তল ও ৬টি মোবাইল মিলেছে। তবে এখনও অধরা তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। দিন কয়েক আগে তাঁর প্রাসাদোপম বাড়িতে হানা দিয়েছিল পুলিশ। বাড়ি দেখে চক্ষু চড়কগাছ হয়ে যায় পুলিশের। বিধায়ককে খুঁজছে পুলিশ। এরই মধ্যে বিধায়কের ছেলে অর্ঘ্য মণ্ডল গ্রেফতার হলেন। বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মণ্ডলের বিরুদ্ধে বিরোধীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয় বিধায়কের বিরুদ্ধে। তারপরই গত বৃহস্পতিবার সকালে তৃণমূল বিধায়কের বাড়িতে হানা দেয় পুলিশ। পৈলানে বিধায়কের দু’টি বাড়ি রয়েছে। দু’টি বাড়িতেই হানা দিয়েছিল পুলিশ। কিন্তু বিধায়কের খোঁজ মেলেনি।

Be the first to comment