তপসিয়া মোড়ে বেপরোয়া বাসের ধাক্কায় মৃত ১, গুরুতর জখম ৩

Spread the love

রোজদিন ডেস্ক : দিনের ব্যস্ত সময়ে ভয়ঙ্কর পথদুর্ঘটনা। দুর্ঘটনায় প্রাণ হারালেন এক পথচারী। গুরুতর জখম আরও তিনজন। সোমবার বেলার দিকে তপসিয়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে। জখমদের ন্যাশনাল মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি বেসরকারি বেপরোয়া বাসের ধাক্কায় মৃত্যু হয় এক পথাচারীর। পার্ক সার্কাসের চার নম্বর ব্রিজের দিক থেকে সায়েন্স সিটির দিকে যাওয়ার পথে তপসিয়া মোড়ে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। স্থানীয়রাই প্রাথমিকভাবে আহতদের উদ্ধার করে। পরে পুলিশ গিয়ে চার জনকে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা একজনকে মৃত বলে ঘোষণা করেন। বাকিরা গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। পুলিশ ঘাতক বাসটিকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাসের গতি স্বাভাবিকের থেকে বেশি ছিল। তপসিয়া মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি প্রথমে এক পথচারীকে এবং পরে একটি বাইকে সজোরে ধাক্কা মারে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*