মন্ত্রিসভার সিদ্ধান্ত জানালেন অগ্নিমিত্রা পাল

Spread the love

মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়ে অগ্নিমিত্রা পাল জানালেন –

অন্নপূর্ণা প্রকল্পে নীতিগত অনুমোদন মন্ত্রিসভায়।

সব মহিলাদের সরকারি বাসে যাতায়াত নিখরচায়।

বেতন কমিশন গঠন অনুমোদন।

সপ্তম বেতন কমিশন গঠন অনুমোদন।

ধর্মীয় সহায়তামূলক প্রকল্পে অনুদান এই মাস অবধি চলবে, তারপর বন্ধ

উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী সংরক্ষণের সুবিধা দেওয়া হবে, সিদ্ধান্ত মন্ত্রিসভায়।

যাঁরা লক্ষ্মীর ভান্ডার পান, তাঁরা অন্নপূর্ণা ভান্ডার পাবেন, পয়লা জুন থেকে পাবেন। সরকার এর জন্য পোর্টাল খুলবে।

মহার্ঘ ভাতা নিয়ে আজ কিছু হয় নি। ডিএ ইত্যাদি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার, পরে আলোচনা হবে

১৫ দিন অন্তর মন্ত্রিসভার বৈঠক হবে মুখ্যমন্ত্রী বলেছেন

কোন সম্পত্তি কর বাড়ানো বা কমানো হবে না

সামনে বর্ষা কাল, যেখানে কাউন্সিলর রা ঠিক মত কাজ করছেন না, সেখানে কাজে গুরুত্ব দেওয়া হয়েছে

রাজ্য সরকারি কর্মী,সব সরকারি সংস্থা ইত্যাদির জন্য সপ্তম বেতন কমিশন গঠনে অনুমোদন মন্ত্রিসভায়।

সরকারি কর্মীদের সংগ্রামী যৌথ মঞ্চ সপ্তম বেতন কমিশন গঠন কে স্বাগত জানান।

দূর পাল্লা সহ সব সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত

যৌথ সংগ্রামী মঞ্চের নেতা ভাস্কর ঘোষ বলেন, ডি এ আজ মন্ত্রিসভায় এজেন্ডায় ছিল না। পুর্ণাঙ্গ মন্ত্রিসভা এখন ও হয় নি। তাঁদের আশা, সরকারি কর্মীদের অবদান এই সরকার মনে রাঝবেন।

সংখ্যালঘু উন্নয়ন, মাদ্রাসা, ইমাম, মোয়াজ্জেম ভাতা ইত্যাদি আগামী মাস থেকে স্থগিত, সব খতিয়ে দেখে পরে সিদ্ধান্ত।

তথ্য সংস্কৃতি দফতর ও সংখ্যালঘু ও মাদ্রাসা দফতরের অধীনে সব ধর্মীয় শ্রেনি বিন্যাসের ভিত্তিতে দেওয়া সহায়তামূলক প্রকল্প বন্ধের সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভায়। এই মাস অবধি তা চলবে। অগ্নিমিত্রা পাল জানান,পরের মাস থেকে তা বন্ধ করা হবে। পরে এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে।

রাজ্য সরকারের অধীনে চাকরি, ও সরকারি পদে অন্য অনগ্রসর শ্রেণির জন্য সংরক্ষণের শতকরা হার ইত্যাদি বাতিলের সিদ্ধান্ত। উচ্চ আদালতের নির্দেশ মেনে যে গোষ্ঠী দের যুক্ত করার কথা বলা হয়েছে, রাজ্য সরকার সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে।

সূত্রের খবর, পুরোহিত ভাতা ও আগামী মাস থেকে বন্ধ হবে।

কোন বৃত্তি বন্ধ হবে না, ধর্মীয় পরিচয়ে ভাতা প্রকল্প বন্ধ হচ্ছে

যে মহিলারা সিএএ, ট্রাইবুনালে আবেদন করেছেন তাঁরা ও অন্নপূর্ণা ভান্ডার এ আবেদন করতে পারবেন৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*