রোজদিন ডেস্ক :
গত কয়েকদিন ধরে উত্তপ্ত পার্ক সার্কাসে আজ গিয়ে পুলিশকেও ও ভয় নয়, ভরসার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরিস্কার জানিয়ে দেন, পুলিশের গায়ে কোন ভাবে হাত দেওয়া যাবে না৷ হুঁশিয়ারি দিয়ে বলেন, এই রকম হলে তাঁর থেকে কেউ খারাপ হবে না।
আজ নবান্ন থেকে তিনি পার্ক সার্কাসে কলকাতা পুলিশের ডিসি-র কার্যালয়ে যান৷ বলেন, অভিযোগ থাকতেই পারে। গণতান্ত্রিক ভাবে তা বলা দরকার। হঠাৎ করে কিছু মানুষকে নিয়ে গোলমাল করা, ইঁট, পাথর ছোঁড়া চলবে না৷
গতকাল উত্তেজিত জনতার ছোঁড়া ইঁট, পাথরে আহত পুলিশ কর্মীদের তিনি দেখতে যান।
পরিস্কার বলেন, কেউ যদি মনে করেন, আগের সরকারের মত যা ইচ্ছে করবেন তা চলবে না৷ দল মত ধর্ম নির্বিশেষে যাঁরা গোলমাল করবেন পুলিশ ব্যবস্থা নেবে৷ কোন ভয় করা চলবে না। জিরো টলারেন্স এ কাজ হবে, প্রধানমন্ত্রী বলেছেন ভয় আউট, ভরসা ইন, সেই অনুযায়ী কাজ হবে। পুলিশ কর্মীরা প্রশিক্ষণে যা শিখেছেন, সেই মত কাজ করবেন, কারও প্রভাবে কাজ করবেন না।
গতকাল আহত পুলিশ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নাম করে তিনি বলেন, কাশ্মীরে পাথর ছোঁড়া বন্ধ হয়েছে, এখানেও তা হবে। ধর্মের নামে কোনও রকম বিশৃঙ্খলা সরকার বরদাস্ত করবে না বলে সাফ জানিয়ে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দৃঢ় ভাবে বলেন, পুলিশের ওপর কোন ভাবে হামলা নয়। শুধু গ্রেফতার নয়, দোষীদের শাস্তিও দেওয়া হবে।
পার্ক সার্কাসে গতকালের গোলমালের ঘটনায় এখন অবধি ৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।

Be the first to comment