রোজদিন ডেস্ক :
প্রাতিষ্ঠানিক দুর্নীতি, কাটমানি নিয়েও এবার তদন্ত কমিশন গঠন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে এই কমিশন-র সদস্য সচিব হচ্ছেন বিশিষ্ট আইপিএস জয়রামন।
আজ বিকেলে নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই সিদ্ধান্ত ঘোষণা করেন। বলেন, আগামী ১ জুন থেকে কমিশন কাজ শুরু করবেন। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব তাঁদের সব রকম তথ্য-সহ আনুসঙ্গিক বিষয়ে সহায়তা করবেন।
মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রীয় সহ সব প্রকল্পে যে কাটমানি নেওয়া হয়েছে, আবাস যোজনা-সহ কেন্দ্র, রাজ্যের সব ধরনের প্রকল্পেই জোর করে টাকা আদায়, কাটমানি নেওয়া হয়েছে, সব কিছুর তদন্ত হবে।
তাঁর আশা, এক মাসের মধ্যে কমিশন তাঁদের রিপোর্ট দেবে। এই সব প্রাতিষ্ঠানিক দুর্নীতিতে জনপ্রতিনিধি, কাউন্সিলর, সরকারি কর্মী প্রমুখ যাঁরাই যুক্ত ছিলেন, তাঁরা এর আওতায় আসবেন। সাধারণ মানুষ, এজেন্সিরাও অভিযোগ করতে পারবেন। আবাস যোজনা, আমফান, শিক্ষা সহ সব রকম সরকারি কাজে যে দুর্নীতি হয়েছে তার তদন্ত হবে।
নতুন সরকার এই সব দুর্নীতিতে জড়িত টাকা উদ্ধারের চেষ্টাও করবেন বলে মুখ্যমন্ত্রী জাবিয়েছেন৷

Be the first to comment