মহিলাদের ওপর অত্যাচারে তদন্ত কমিশন গড়লেন মুখ্যমন্ত্রী 

Spread the love

রোজদিন ডেস্ক :

রাজ্যে মহিলাদের ওপর নির্যাতনের অভিযোগ নিয়েও উচ্চ পর্যায়ের তদন্ত কমিশন গঠন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চ্যাটার্জির নেতৃত্বে এই কমিশন গঠন হোল। সদস্য সচিব হচ্ছেন বিশিষ্ট আইপিএস দময়ন্তী সেন।

মুখ্যমন্ত্রী বলেন, মা বোনদের ওপর যে নির্যাতন, অত্যাচার হয়েছে কমিশন তা সব তদন্ত করবে। আগামী ১ জুন থেকে এই কমিশন কাজ শুরু করবে। এক মাসের মধ্যে কমিশন তাদের রিপোর্ট দেবে বলে সরকারের আশা।

সূত্রের খবর, এই তদন্তের আওতায় অভয়া কান্ড, কামদুনি, বগটুই, হাঁসখালি, কসবা আইন কলেজ ইত্যাদি ক্ষেত্রে তদন্ত হবে। নারী, শিশু কন্যা, তফসিলি, উপজাতি, সংখ্যালঘু সহ সব মহিলাদের ওপর নির্যাতনেরই তদন্ত হবে৷

উল্লেখ্য, ২০১১, সালে প্রথম পরিবর্তনের সরকার ক্ষমতায় আসার পর পার্ক স্ট্রীট ধর্ষণ কান্ড নিয়ে তোলপাড় ওঠে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর বক্তব্যর বিরুদ্ধে গিয়ে তৎকালীন কলকাতা পুলিশের পদস্থ আধিকারিক দময়ন্তী সেন জানিয়েছিলেন, ধর্ষণ হয়েছে। এরপর তাঁকে গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এখন তিনি এডিজি (আর্মড ফোর্স) পদে আছেন।

অভয়া কান্ড, কামদুনি-সহ একের পর এক নারী নির্যাতনের ভয়ংকর ঘটনা রাজ্য-সহ সারা দেশকে নাড়িয়ে দিয়েছিল। এবার তার প্রকৃত তদন্ত হবে বলে অভিজ্ঞ মহল মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*